ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুতের তার স্পর্শে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দেয়াড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুই নির্মাণ শ্রমিক।

নিহত নির্মাণ শ্রমিকের নাম জাকির হোসেন (৩০)। তিনি যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা গ্রামের শওকাত আলী মোড়লের ছেলে। তবে, আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানান, কলারোয়া উপজেলার দেয়াড়া বাজারে ডা. আতাউর রহমানের নির্মাণাধীন দোকানের ছাদ ঢালাই করার সময় ওই দোকানের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মেইন তারে হঠাৎ অসাবধানবশত নির্মাণ শ্রমিক জাকির হোসেন জড়িয়ে পড়েন। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুই নির্মাণ শ্রমিক আহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

আপডেট সময় ০১:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭