ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ জিতিয়ে অবসর নিতে চান মার্তিনেজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা আর্জেন্টিনাকে জিতিয়েছেন এমলিয়ানো মার্তিনেজ। এক সময়ে দলে সুযোগ না মিললেও তিনি এখন দলের প্রাণ। বিপদে আর্জেন্টিনার শেষ ভরসা। যার অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘুচেছিল আর্জেন্টিনার। অর্জনে পূর্ণতা পেয়েছে মেসির ঝুলি।

আর্জেন্টিনাকে একের পর এক শিরোপা জেতানো এই গোলকিপার কদিন আগেই ৩২-এ পা দিয়েছেন। তাই অবসর নিয়ে না চাইলেও ভাবতে হচ্ছে তাকে। প্রশ্ন উঠছে কবে কখন থামবেন এই আর্জেন্টনার তারকা। যেই প্রশ্নের উত্তরে মার্তিনেজ আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন।

দুদিন আগেই ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মার্তিনেজ। তাছাড়া ২০২২ সালের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। তাই ১৮ ডিসেম্বর উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) তাদের এএফএ এস্তুদিও একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে ‘এএফএ এস্তুদিও’ ইউটিউব চ্যানেলে। যেখানে ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মার্তিনেজ।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সতীর্থ এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। যেখানে নিজের অবসর নিয়ে কথা বলেন মার্তিনেজ।

মার্তিনেজ বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ বলেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’

কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। যা নিয়ে মার্তিনেজ বলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’

মার্তিনেজ এরপর ব্যাখ্যা করেন, ‘আমি আড়াআড়িভাবে (কোলো মুয়ানির) সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ জিতিয়ে অবসর নিতে চান মার্তিনেজ

আপডেট সময় ০২:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪