ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাবা নিরপরাধ ছিলেন, তা প্রমাণিত হলো : নিজামীর ছেলে মোমেন

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, দশট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণ হলো মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বাবা নিরপরাধ ছিলেন তা আবারও প্রমাণিত হলো।

পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে মাওলানা নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার হাইকোর্টের রায়ে মাওলানা নিজামীকে খালাস দেওয়ার পর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে মাওলানা নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ এ মামলায় তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ সরকারপক্ষ আদালতে হাজির করতে পারেনি।

আজকে এ মামলায় বেকসুর খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হলো মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আমি এ বিচারের নামের প্রহসনের সঙ্গে জড়িত সবার বিচার দাবি করছি। একইভাবে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও তথ্যপ্রমাণ ছাড়া মাওলানা নিজামীকে ফাঁসি দেওয়া হয়, যা বিচারিক হত্যার নামান্তর। আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে এই হত্যাকাণ্ডসহ ফ্যাসিবাদী হাসিনার আদালতে সংঘটিত সব রাজনৈতিক বিচারিক হত্যাকাণ্ডের কমিশন গঠন করে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি।

প্রসঙ্গত, বুধবার বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় প্রয়াত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

বাবা নিরপরাধ ছিলেন, তা প্রমাণিত হলো : নিজামীর ছেলে মোমেন

আপডেট সময় ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪