ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি

সেভিয়ার বিপক্ষে ভিনিসিউসকে পাবে না রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। কার্ডের খাঁড়ায় লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিগে শনিবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে দ্বিতীয়ার্ধে ভিনিসিউসকে বদলি নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ৭৪তম মিনিটে প্রতিপক্ষের বক্সের দাগের কাছে এই তারকা ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে রেয়ালের খেলোয়াড়রা। পেনাল্টি না দিয়ে শুধু ফ্রি-কিক দেওয়ায় রেফারির সামনে ছুটে গিয়ে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে প্রতিবাদ জানান ভিনিসিউস। তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

এবারের আসরে ভিনিসিউসের পঞ্চম হলুদ কার্ড এটি। নিয়ম অনুযায়ী তাই পরের লিগ ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। আগামী রবিবার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে বুধবার কাতারের দোহায় মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ভিনিসিউসের খেলতে কোনও বাধা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

সেভিয়ার বিপক্ষে ভিনিসিউসকে পাবে না রিয়াল

আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪