ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিবর্তিত পরিস্থিতিতে নিজের পরিকল্পনা জানালেন নিজামীপুত্র ব্যারিস্টার নাজিব

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন আবারও ফিরেছেন আইন পেশায়।

নাজিব মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ২০১০ সালে বাংলাদেশে খ্যাতনামা প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র হিসেবে আইনপেশা শুরু করেন। ওই বছর তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই সময় থেকে ট্রাইব্যুনালে ও উচ্চ আদালতে জামায়াতের আইনজীবী টিমের সদস্য হিসেবে কাজ করেন।

২০১৬ সালের ১০ মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালানো শুরু করে শেখ হাসিনার সরকার। এ সময় দলীয় সিদ্ধান্তে ইংল্যান্ডে চলে যান নাজিব মোমেন। তখন থেকে ইংল্যান্ডের আদালতে আইন প্র্যাকটিস শুরু করেন এবং একইসঙ্গে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরিতে ভূমিকা পালন করেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন ব্যারিস্টার নাজিব মোমেন। উচ্চ আদালতে শুরু করেছেন আইনপেশা। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

জানা যায়, চার ভাই দুই বোনের মধ্যে নাজিব মোমেন দ্বিতীয়। বড় ভাই ড. নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির অধ্যাপক। দ্বিতীয় জমজ ভাই ডা. নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ভাই নাদিম তালহা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বড় বোন ড. মহসিনা ফাতেমা মালেয়েশিয়া ও ছোটবোন খাদিজা তাহেরা যুক্তরাজ্যে বসবাস করছেন। এছাড়া তার মা শামসুন্নাহার নিজামী বর্তমানে জামায়াতের ইসলামীর মহিলার বিভাগের নেতৃত্বে রয়েছেন।

এ বিষয়ে গণমাধ্যমকে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, বৈরী পরিবেশের কারণে ২০১৬ সালে চলে যেতে হয়েছিল। এ কারণে তখন আর প্র্যাকটিস করা হয়নি। দীর্ঘদিন ইংল্যান্ডের হাইকোর্টে প্র্যাকটিস করেছি। ওখানকার কোর্টগুলোতে রেগুলার আমি শুনানি করতাম। দীর্ঘ ৮ বছর পর দেশে এসেছি। এখন থেকে দেশে থাকব। দেশের আদালতেই প্র্যাকটিস করব। এখানে নতুন নতুন লাগছে। অনেক কিছু শিখছি।

রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আমাদের রাজনীতি তো আলাদা। আমরা ইসলামী আন্দোলন করি। গতানুগতিক রাজনীতির বাইরে কিছু করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। ইসলামের খেদমতের জন্য নিজেকে নিয়োজিত করতে চাই।

আরেক প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা যেহেতু আদর্শিক দল করি। এই দলে নিজেকে নিজের প্রার্থী ঘোষণা করার সুযোগ নেই। সংগঠন থেকে যদি মনোনয়ন দেয় তাহলে অবশ্যই নির্বাচন করব।

তিনি বলেন, আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা আছে। সেটা ইসলামী আন্দোলন। মুসলমান হিসেবে অবশ্যই ইসলামী আন্দোলনে সম্পৃক্ত থাকতে হবে। সে হিসেবে ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাব। মানুষের জন্য কাজ করে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরিবর্তিত পরিস্থিতিতে নিজের পরিকল্পনা জানালেন নিজামীপুত্র ব্যারিস্টার নাজিব

আপডেট সময় ১২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪