ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই : আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক :

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আ পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তৃতায় তিনি এ কথা জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘একটা কঠিন দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।’

ড. এম এনামুল হকের আত্মজীবনী নিয়ে তিনি বলেন, ‘বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হব।’

প্রকাশনা উৎসবে সাবেক আইজিপি ড. এম এনামুল হক বলেন, ‘সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই।’ সবাইকে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।’

আইজিপি বাহারুল আলমে সভাপতিত্বে ড. এম এনামুল হকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই : আইজিপি

আপডেট সময় ০৭:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪