ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

স্ত্রীর ইচ্ছে পূরণে বট-পাকুড় গাছের বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার শেরপুর শহরের করতোয়া নদী সংলগ্ন হরিতলা কালিমাতা মন্দির প্রাঙণে এক যুগ আগে একটি পাকুড় ও একটি বটগাছ লাগিয়েছিলেন রিনা রানী দাস। স্থানীয় গোসাইপাড়া এলাকার প্রদীপ দাসের স্ত্রী তিনি। এই দম্পতির কোনো সন্তান ছিল না। নিঃসন্তান হওয়ায় ওই গাছ দু’টিকে সন্তানের মতোই পরিচর্যা করছিলেন তিনি। তাই বট ও পাকুড় গাছ একত্রে বেড়ে উঠতে থাকে।

ইচ্ছে ছিল গাছ দু’টি বড় হলে মা হিসেবে মহা ধুমধামে তাদের বিয়ে দিবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত বছর পরলোক গমন করেন রিনা রানী দাস। তবে তার ওই ইচ্ছে পূরণে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) অনুষ্ঠিত হলো বট-পাকুড় গাছ দু’টির বিয়ে।

পৌরসভার থানা রোড সংগলগ্ন হরিতলা কালীমাতা মন্দির প্রাঙণে এই বিয়ের আয়োজন করা হয়। বটগাছটিকে কনে এবং পাকুড়গাছটিকে বর মেনে সনাতন ধর্মীয় রীতিতে যেভাবে মানুষের বিয়ের আয়োজন করা হয়, ঠিক সেভাবেই বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। ওই বিয়ের আয়োজনে কোনো কিছুরই যেন কমতি নেই।

অয়োজনে করতে চারদিকে রঙিন কাপড় দিয়ে করা হয় সাজসজ্জা। বাদ যায়নি রঙিন বাতির আলোকসজ্জা। অতিথিদের দেওয়া হয়েছে নিমন্ত্রণপত্র। এছাড়া আমন্ত্রণ জানিয়ে শহরজুড়ে মাইকযোগে প্রচারণাও চালানো হয়। তাঁদের আপ্যায়নে রাখা হয় নিরামিষ খাবার। সনাতন ধর্মালম্বীদের রীতি অনুযায়ী গায়ে হলুদ, আদিশ্রাদ্ধ, অধিবাস, বিয়ের আয়োজনের কোনো কিছুর যেনো কমতি নেই। তাই চারদিকে বাজানো হয় সানাইয়ের সুর। উলুদ্ধনী দেন শতশত নারীরা। পুরোহিত পাঠ করেন মন্ত্র। পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর। সকাল থেকেই শুরু হয় ওই বিয়ের কার্যক্রম, চলে রাত পর্যন্ত।

শাস্ত্র অনুযায়ী, বিয়েতে কনের বাবা হিসেবে প্রদীপ দাস কন্যাদান করেন আর ছেলের বাবা হিসেবে উপস্থিত ছিলেন বিমল দাস। মন্ত্র পাঠের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত অমিত তরফদার হোদল। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে ভিড় করেন অনেকেই।

এসময় কথা হয় রিনা রানী দাসের স্বামী প্রদীপ দাসের সঙ্গে। তিনি জানান, তার স্ত্রীর ইচ্ছে ছিল, মারা যাওয়ার আগে সন্তানের মতো লালন-পালন করা বট ও পাকুড় গাছ দু’টির বিয়ে দেবেন। এজন্য দিন তারিখও ঠিক হয়েছিল। কিন্তু হঠাৎ তিনি মারা যাওয়ায় সেটি করা সম্ভব হয়নি। তবে এক বছর পর হলেও তাঁর ইচ্ছে পুরণে ওই গাছ দু’টির বিয়ের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত রিনার বোন রানু দাস, গীতা রানী দাস ও গোলাপী রানী দাস বলেন, আমার ওই বোনের কোনো সন্তান ছিল না। তিনি এই গাছ দুটি রোপন করেন। পাশাপাশি নিজের সন্তানের মতো লালন-পালন করতেন। মা হিসেবে নিজে দাঁড়িয়ে থেকে বিয়েও দিতে চেয়েছিলেন। কিন্তু মারা যাওয়ায় সেটি করতে পারেননি। তাই বোনের ইচ্ছে পুরণ ও তাঁর আত্মার শান্তি কামনায় মহা ধুমধামেই বট ও পাকুড় গাছ দু’টির বিয়ে দিলাম।

পুরোহিত অমিত তরফদার হোদল বলেন, যুগ যুগ থেকেই বট ও পাকুর বা আমলকি গাছের বিয়ের রীতি প্রচলিত আছে। এটি শুধু মাত্র বিয়ের আয়োজন নয়, এই বিয়ের উদ্দেশ্যে হলো বৃক্ষরাজদের রক্ষা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা। প্রকৃতির প্রতি প্রেম বা শ্রদ্ধা থেকেই এমন আয়োজন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায়

স্ত্রীর ইচ্ছে পূরণে বট-পাকুড় গাছের বিয়ে

আপডেট সময় ০৮:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪