ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া নেতাদের ঠাঁই নেই’

আকাশ জাতীয় ডেস্ক :

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিগত সরকারের আমলে যারা বিএনপির রাজনীতি করে নিজেদের সুবিধার জন্য ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পেছনে ঘুরেছেন, তাদের স্থান বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় কোনো কমিটিতে হবে না।

শুক্রবার( ১৩ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্ব তারাই দিবে, যারা দুঃসময়ে বিএনপির পাশে সব সময় ছিল, রাজপথে আন্দোলন করেছে। বিগত সময়ে যারাই আন্দোলন সংগ্রামে ছিলো তারাই নেতৃত্বে আসবে। সবাইকে শহীদ জিয়ার সৈনিক হতে হবে। কোনো ব্যক্তির লোক না হয়ে শহীদ জিয়ার লোক হতে তিনি নেতাকর্মীদের আহবান জানান।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা ও মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সভাপতি ফয়ছল আহমদ, জেলা বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মাতুল, বকিশ মিসবাহুর রহমান প্রমূখ। কর্মী সভায় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া নেতাদের ঠাঁই নেই’

আপডেট সময় ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪