ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘হিন্দুদের জন্য ভারতের দরদ নাই, দরদ আওয়ামী লীগের জন্য :এমরান সালেহ

আকাশ জাতীয় ডেস্ক  :

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নাই, তাদের দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন-পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি হতো, তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না। দেশে হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি। তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে।

বিএনপির এই নেতা বলেন, বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে। দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না।

এ সময় সমাবেশে আরও বক্তৃতা করেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

‘হিন্দুদের জন্য ভারতের দরদ নাই, দরদ আওয়ামী লীগের জন্য :এমরান সালেহ

আপডেট সময় ১০:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪