ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

মেসির কাছ থেকে অনেক শিখেছি : এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদে খুবই বাজে সময় পার করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যে কারণে বেশ সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। এরইমধ্যে ‘মিস পেনাল্টি’ খেতাবও জুটেছে কপালে। এই খেতাব কেন দেওয়া হলো তাকে, সেটা বুঝতে ছোট্ট দুটি পরিসংখ্যান সামনে আনা যায়।

ক্যারিয়ারে এই প্রথম তিনি এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন। আর পিএসজি ও রিয়াল মিলিয়ে এ বছর তার পেনাল্টি মিস হয়েছে মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম।

ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি এক ফ্রেঞ্চ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন।

মাদ্রিদে কেমন আছেন? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ।’

জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেছেন। সাক্ষাৎকারে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে এমবাপ্পে বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

মেসির কাছ থেকে অনেক শিখেছি : এমবাপ্পে

আপডেট সময় ০১:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪