ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

মোদির অধীনে চাকরি করতেন শেখ হাসিনা : হাসনাত আব্দুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে শেখ হাসিনার চাকরি চলে যাওয়ায় মোদির মাথা খারাপ হয়ে গেছে। কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু, সেটা বোঝার লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে।’

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই-আগস্ট গণ-আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারত যেহেতু হাসিনা এবং গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে; বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরাচার শক্তিকে তার দেশে পুনর্বাসন করেছে; সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে।’

সাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মোদির হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে। তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রপাগান্ডা ছড়ান; তখন গোটা বিশ্ব স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।’

বাংলাদেশের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আমাদের দেশের সর্বস্তরের মানুষ সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে; সংখ্যালঘুদের প্রতি আমাদের যে উদার মনোভাব রয়েছে- তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়গুলো বারবার তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

মোদির অধীনে চাকরি করতেন শেখ হাসিনা : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১১:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪