ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে : সাখাওয়াত

আকাশ জাতীয় ডেস্ক

বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নবনির্মিত উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

পরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজ-খবর নেন তিনি।

এ সময় যাত্রী যাতায়াত কম হওয়ার বিষয়ে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের একটু ক্ষতি হচ্ছে।

এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহণ ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাস টার্মিনাল চালুর কথা জানালে ১৯টি পরিবহণের কার্যক্রম চালানোর আশ্বাস দেন তিনি।

পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নেন ও তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশে রওনা দেন। শনিবার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য সাতক্ষীরা যাবেন উপদেষ্টা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক (অ. দা.) মামুন কবীর, ইমিগ্রেশনের ওসি মো. ইব্রাহিম হোসেনসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে : সাখাওয়াত

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪