ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন

আকাশ জাতীয় ডেস্ক :

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’–এর খসড়াটি উপদেষ্টা পরিষদের বেঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে।

তার আলোকে জুলাই-আগস্টের হত্যাকারীরা চাইলে ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বিষয়টি নিয়ে কথা বলেছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সীমাবদ্ধ ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত নয়। সবার সঙ্গে কথা বলেই এমন বিধান করা হয়েছে।

এর আগে বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন, ২০২৪’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশের বিধান রাখার প্রস্তাবটি বাদ দেয়া হয়।

তবে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন, ২০২৪’ এর খসড়ায় আদালত যদি মনে করেন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কনসার্নড অথোরিটির (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) কাছে সুপারিশ করতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন

আপডেট সময় ১১:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪