ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব

আকাশ জাতীয় ডেস্ক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যেকটা সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ করা হবে, সেখানে কি হতো, কারা কি রোল প্লে করেছে এগুলো ধরে ধরে সংস্কার কাজ এগুতে হবে, তাহলে সুবিধা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট যেভাবে ভয়েস কেড়ে নিয়েছে তা করা হবে না। প্রত্যেকটা ফ্যাক্ট ধরে আলোচনা করা হবে কিন্তু কারও কাজের স্বাধীনতা খর্ব করা হবে না।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এসব বলেন প্রেস সচিব।

তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কিভাবে সাংবাদিকতা হয়েছে, হিরো শিক্ষার্থীদের সন্ত্রাসী কারা আখ্যায়িত করেছে এগুলো ধরে ধরে আলোচনা করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শুধু জুলাই থেকে নয় আরও আগে থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে পর্যবেক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, যারা ক্ষমতার দম্ভকে এড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে তারা হিরো। কিন্তু অনেকেই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, পরিচালনা করেছে তাদের চিহ্নিত করতে হবে। এতো বাচ্চাদের হত্যাকে কারা মিস ইনফরমেশন দিয়েছে, তারা আড়াল করেছে এগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে।

প্রেস সচিব বলেন, আবার কারা গণহত্যার বিষয়গুলো তুলে ধরেছে সেগুলোও আলোচনায় আনতে হবে। ২০১৪-১৫ সালে প্লানিং অগ্নিসংযোগকে কারা অগ্নিসন্ত্রাস আখ্যা দিয়ে বিষয়টি স্টাব্লিশ করেছে, হেফাজতের হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কি সাংবাদিকতা হয়েছে সেগুলো নিয়েও বিশ্লেষণ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব

আপডেট সময় ০৫:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪