ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

নেইমারকে চাই না, কারণ এটা হাসপাতাল নয় :পালমেইরাস সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। এর পরেই ব্রাজিল ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। এমনকি কিছু দিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানায়, ৩২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ইতোমধ্যে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে যোগাযোগ করে সবুজ সংকেত দিয়েছেন। এর মানে, নেইমার ব্রাজিলে ফিরে গিয়ে সান্তোসে যোগ দিতে পারেন।

তবে, শুধুমাত্র সান্তোসই নয়, ব্রাজিলের অন্যান্য ক্লাবগুলোও নেইমারের প্রতি আগ্রহ দেখাতে পারে। বিশেষ করে সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসও তার নাম সামনে রেখেছে। তবে, পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। ইউএলও সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, ৬০ বছর বয়সী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেইমারের চোটের পরিস্থিতি নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। তবে, তার খেলার প্রতি অবশ্যই প্রশংসা রয়েছে।

চোট ও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উঠেছে। এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।

এমন আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (হাসপাতাল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

নেইমারকে চাই না, কারণ এটা হাসপাতাল নয় :পালমেইরাস সভাপতি

আপডেট সময় ০৭:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪