ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না : মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার রাজধানীর উত্তরায় দলের উত্তরা ইউনিট আয়োজনে গণসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন তাদের বিচার হতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে- এমনটাই তিনি আশা প্রকাশ করেন।

মান্না আরও বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। জনগণের উপরে কোনো শক্তি নেই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায়, তাহলে তারা সরকার গঠন করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ.লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না : মান্না

আপডেট সময় ১০:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪