ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে চুরি করতে গিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি আবদুল মুন্নাফ বলেন, ধর্ষণের ঘটনা ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় চারজনের নামে গণধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।পরে বৃহস্পতিবার সকালেই অভিযান চালিয়ে এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার সময় চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢোকেন চারজন ব্যক্তি। তারা সবাই মুখোশ পরিহিত ছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিম্মি করে তারা পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই নারী চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন আসতে শুরু করেন। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। তাদের মধ্যে দুইজনকে চিনতে পারেন ওই নারী। পরে তাদের নাম উল্লেখ করেই থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. লিটন হোসেন বলেন, ভুক্তভোগী নারীর বাড়ি ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। অভিযুক্ত দুইজনের বাড়িও একই এলাকায়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন অভিযুক্তরা। পরে ওই নারীকে ধর্ষণ করেন তারা। প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

লক্ষ্মীপুরে চুরি করতে গিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ১২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪