ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, দোয়া চেয়েছেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন না অন্য কোনো কাজে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একমাসের ছুটিতে যাওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে প্রথম প্রকাশ্যে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। কয়েকদিনের মধ্যেই তিনি ভিসা পেতে পারেন বলেও জানা গেছে।

অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় মেয়ে বসবাস করেন। এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসভবন থেকে দ্বিতীয় দফা বেরিয়ে লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি।

এর আগে বিকেল চারটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার সরকারি বাসভবনে যান। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে দেখতে গিয়েছিলাম। উনি বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে, আমাকে তার জন্য দোয়া করতে বলেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, দোয়া চেয়েছেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৩:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭