ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৪৫০ কোটি ডলারের ঋণ ভারতের

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সঙ্গে আরও সাড়ে চারশ কোটি ডলারের ঋণ চুক্তি সই করল বাংলাদেশ। বুধবার সকালে অর্থমন্ত্রকের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়৷ ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

গত সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো বড় ধরনের ঋণ দিল ভারত, যা তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। এই অর্থ বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামোসহ ১৭টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে৷ গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করেন৷ তাঁর সফরে বাংলাদেশের জন্য সাড়ে চারশ কোটি মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা করা হয়েছিল৷

ঢাকায় ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে ভারত পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ৷ নিজেদের স্বার্থে ভারতের প্রয়োজন একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।

অরুণ জেটলি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে তিনটি পর্যায়ে মোট আটশ কোটি ডলারের ঋণ দিয়েছে ভারত। যা এখনো পর্যন্ত ভারতের দেওয়া কোনও দেশকে সর্বোচ্চ ঋণ। অনেক কম সুদে এ ঋণ দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা অন্যান্য দেশের জন্য অনুসরণযোগ্য৷

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৪৫০ কোটি ডলারের ঋণ ভারতের

আপডেট সময় ০৩:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭