ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনগণকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান উপদেষ্টা আসিফের

আকাশ জাতীয় ডেস্ক :

জনগণকে মুখ্য করে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্বভার গ্রহণ শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সময় উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের (সচিবের রুটিন দায়িত্বে) অতিরিক্ত সচি মো. নজরুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্য বিদায়ি উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘এটা কোনো রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধের সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকাকেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে পুরো দেশে।’ এ সময় মন্ত্রণালয়ের সবার ভূয়সী প্রশংসা করেন হাসান। সবাই কাজের ব্যাপারে বেশ দক্ষ ও আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সাথে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ। সিনিয়রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে, যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি, জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।

মতবিনিময়সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনগণকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান উপদেষ্টা আসিফের

আপডেট সময় ১১:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪