ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।

রোহিঙ্গাদের বরাতে ওসি গিয়াস উদ্দিন জানান, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে, ২১ অক্টোবর ভোররাতে উখিয়া উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪