ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূর্যের বুকে গর্ত জন্ম দিতে পারে ভয়ানক সৌরঝড় : নাসা

অাকাশ আইসিটি ডেস্ক:

সূর্যের ৭৫ হাজার মাইল বা ১ লক্ষ ২০ হাজার কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল এক গর্ত তৈরি হওয়ার কথা জানিয়েছে নাসা। তাদের আশঙ্কা, সৌরমুলুকে তৈরি হওয়া ওই গর্ত জন্ম দিতে পারে ভয়ানক সৌরঝড়ের, যা পৃথিবীর পক্ষে মোটেও মঙ্গলদায়ক নয়।

নাসার দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত সপ্তাহে সূর্যে বিশালাকার একটি দাগ (স্পট) চিহ্নিত করেছিল নাসার সোলার ডায়ানামিকস অবজারভেটরি। ওই দাগ আসলে সূর্যের গায়ে তৈরি হওয়া প্রায় ৭৫ হাজার মাইল দীর্ঘ একটা গর্ত। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এআর ২৬৬৫ বা সূর্যে তৈরি হওয়া গর্তটি এতটাই বড় যে পৃথিবী থেকেও তার দেখা মিলবে বলেই জানিয়েছে নাসা। এআর ২৬৬৫ থেকে তৈরি হওয়া সৌর বিকিরণ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত যোগাযোগ রক্ষাকারী উপগ্রহগুলিকে তছনছ করে দিতে পারে। সেই সঙ্গে পৃথিবীর অনেক জায়গায় বিদ্যুৎ ঘাটতি হওয়ারও আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৭৫ হাজার মাইল বা ১ লক্ষ ২০ হাজার কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে ওই গর্ত। এই ধরনের গর্ত সাধারণত সূর্যের পৃষ্ঠদেশে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন এলাকা। এখানকার তাপমাত্রাও অনেক কম। গর্তের ফলে ভয়ানক সৌর ঝড় তৈরি হতে পারে যার প্রভাবে পৃথিবীতে সুমেরু প্রভা দেখা দিতে পারে। নাসা জানিয়েছে, গর্ত থেকে ‘এম ক্লাস’ সোলার ফ্লেয়ার বা শক্তিশালী সৌর বিকিরণ তৈরি হতে পারে যার ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে। পৃথিবীর বেশ কিছু জায়গা ঢেকে যাবে অন্ধকারে। এ ছাড়া রাডার যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সূর্যের বুকে গর্ত জন্ম দিতে পারে ভয়ানক সৌরঝড় : নাসা

আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭