ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে :সোহেল তাজ

আকাশ জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানিয়েছে।

এই কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্র-জনতা। এ নিয়ে জনমনে যখন আতঙ্ক তখন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী শহীদ তাজ উদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

রোববার দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘একটি পরিবার দেশটা ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।’

রোববার বেলা ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।

রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।

ওই পোস্টে সোহেল তাজ লিখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক জায়গায় গণজমায়েত কর্মসূচির ডাক দেয় । কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে :সোহেল তাজ

আপডেট সময় ০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪