ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরব ছেড়ে আবার পুরোনো ঠিকানায় নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক :

বড় অঙ্কের চুক্তিতে নেইমারকে সৌদি আরবে টেনেছিল আল হিলাল। তবে ক্লাবটির হয়ে ঠিকঠাক খেলতেই পারলেন না তিনি। চোটের পর চোটে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। গুঞ্জন উঠেছে, ইনজুরি-প্রবণ এই তারকাকে ছেঁটে ফেলতে চাইছে আল হিলাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাব ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন নেইমার। এমনকি নিজের সাবেক ক্লাব সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেতও দিয়ে ফেলেছেন তিনি।

এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন ৩২ বছর বয়সি এই ফুটবলার।

স্পোর্ত আরও জানিয়েছে, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। তারা আরেক সৌদি ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চায়।

ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। জানুয়ারিতেই শেষ হইতে পারে নেইমারের সঙ্গে ক্লাবটির সম্পর্ক।

এদিকে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি ওসভালদো নিকো-ও। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরব ছেড়ে আবার পুরোনো ঠিকানায় নেইমার

আপডেট সময় ০৪:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪