ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আকাশ জাতীয় ডেস্ক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে। কোন মন্ত্রণালয়ে কোন খাতে কত টাকা খরচ করেছে তার হিসাব নেওয়া হবে। এমনকি বেসরকারি কোম্পানিগুলোকেও মজিববর্ষের জন্য অর্থ দিতে বাধ্য করা হয়েছে। সেগুলোর হিসাব নেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতার কমিটি হবে। জরুরি ওষুধের দাম দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে এসেনশিয়াল ড্রাগের তালিকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে। আজ কেবিনেট বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪