ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ওয়ার্কিং গ্রুপ গঠন : রিজওয়ানা হাসান

আকাশ জাতীয় ডেস্ক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।

রাজধানীর পানিভবনে আয়োজিত এই সেমিনারে দেশজুড়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে। এ লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পানি সম্পদ, ভূমি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে এই কর্মপরিকল্পনা করছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) এই গ্রুপের আহ্বায়ক করা হয়েছে।

তিনি বলেন, এই গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা একটি কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপি সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিবসহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন এবং মতবিনিময় করেন। এরপর সাসটেইনেবিলিটি এলায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ওয়ার্কিং গ্রুপ গঠন : রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৭:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪