ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধক্ষেত্রই ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি, হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে ইহুদিবাদীদের বাধ্য করার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিশ্রুতিবদ্ধ। একমাত্র যুদ্ধক্ষেত্রই চলমান এই আগ্রাসনের অবসান ঘটাতে পারে।

বুধবার (৬ নভেম্বর) হিজবুল্লাহর মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো তিনি প্রকাশ্যে ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল-আরাবিয়া নিউজের।

ভাষণে শেখ নাঈম কাসেম বলেন, ইসরাইলের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পৌঁছাতে না পারে।

তিনি সুস্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান এই সংঘাতের অবসান ঘটানোর ব্যাপারে হিজবুল্লাহ মোটেই ভরসা করছে না। আমরা মার্কিন নির্বাচনের ওপর ভরসা করি না। সেখানে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস বিজয়ী হলো তা নিয়ে আমাদের কিছু আসে যায় না। এর বিপরীতে হিজবুল্লাহ সামরিক উপায়ে এই সংঘাতের ফলাফল নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে।

শেখ নাঈম কাসেম বলেন, এ ধরনের সংঘাতের জন্য হিজবুল্লাহ ২০০৬ সালের জুলাই মাসের যুদ্ধের পর থেকে প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ তার যোদ্ধাদের জন্য প্রশিক্ষণ, অস্ত্র, এবং অভিযানের সক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা চালিয়ে আসছে।

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, প্রতিরোধ, শক্তি, প্রস্তুতি এবং সহনশীলতার মাধ্যমে আমরা ইসরাইলের ওপর বিজয়ী হবো। আমাদের অভিধানে আছে শুধুমাত্র ধৈর্য, সহনশীলতা এবং বিজয় না আসা পর্যন্ত ময়দানে টিকে থাকা।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধক্ষেত্রই ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি, হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

আপডেট সময় ০১:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪