ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাতি হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই মারা গেলেন দাদি

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠীর পিতার মারধরে অসুস্থ নাতি হাসপাতালে ভর্তির সংবাদ শুনে দাদির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের শিপন পাণ্ডের ছেলে তীর্থ পাণ্ডে (৭) ও দুলাল বৈষ্ণবের ছেলে দীপ বৈষ্ণব (৭) দুজনেই কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তিন দিন আগে তীর্থ ও দীপ শ্রেণিকক্ষে বসে মারামারি করে।

স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে দীপের পিতা দুলাল বৈষ্ণব ব্রিজের উপর বসে তীর্থ পাণ্ডেকে মারধর করেন। পরে তীর্থের বাড়ি গিয়ে পিতা-মাতাকে না পেয়ে দাদি মন্দাকিনি (৬৫), কাকাতো বোন ৭ম শ্রেণির ছাত্রী বিপাশা পাণ্ডেকে অকথ্য ভাষায় গালাগাল করে। মারধরে তীর্থ পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভয় ও আতঙ্কে তীর্থ দুই দিন ধরে জ্বরে ভুগছিল।

মঙ্গলবার দুপুরে তার জন্য দাদি মন্দাকিনি পাশের বাড়িতে পানিপড়া আনতে যায়। এ সময় তীর্থ জ্ঞান হারালে তাকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দাদি বাড়িতে এসে নাতি তীর্থের জ্ঞান হারানো ও হাসপাতালে নেওয়ার কথা শুনে দাদি মন্দাকিনি নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. মিরন হালদার মন্দাকিনি পাণ্ডেকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবনী ওঝা বলেন, আমাদের স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী তীর্থ ও দীপ শ্রেণিকক্ষে বসে মারামারি করে। পরবর্তীতে দীপের পিতা দুলাল বৈষ্ণব তীর্থকে পথে মারধর করে।

স্কুলছাত্র তীর্থের পিতা শিপন পাণ্ডে জানান, আমার ছেলের সঙ্গে তার সহপাঠী দীপের স্কুলে বসে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় আমার ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেই সংবাদ শুনে আমার মা মন্দাকিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত দুলাল বৈষ্ণব ফোনে জানান, আমার ছেলেকে মারধরের কারণে আমি তীর্থ পাণ্ডেকে দুই-একটি চড়-থাপ্পড় দিয়েছি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। শিপন পাণ্ডে অভিযোগ করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাতি হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই মারা গেলেন দাদি

আপডেট সময় ০৭:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪