ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজার পরিস্থিতি বিপর্যয়কর, অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরোস আধানম অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, উত্তর গাজার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর।

জাতিসংঘের এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, চিকিৎসা সামগ্রীর ভয়াবহ ঘাটতি এবং এসব সরবরাহ করার পথ অবরুদ্ধ থাকার কারণে মৃত্যুমুখী মানুষগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে না।

ইসরায়েলি সেনারা গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজা অবরুদ্ধ করে সেখানকার হাসপাতালগুলোতে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। আধানমের বক্তব্যে সরাসরি ইসরায়েলের কথা উল্লেখ করা হয়নি। তার এক্স পোস্টে আরো বলা হয়, গাজার পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বছরের বেশি সময় ধরে হামলা চালানো হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধের কথা উল্লেখ করে তিনি একথা বলেন। ডব্লিউএইচও)’র মহাপরিচালক যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানান।

তিনি বলেন, উত্তর গাজার হাসপাতালগুলোতে হামলা চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। টেডরোস আধানম উত্তর গাজার হাসপাতালগুলোকে আবার পুরোদমে কাজ শুরু করতে দেয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, গাজার পতনোন্মুখ স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজার পরিস্থিতি বিপর্যয়কর, অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৮:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪