ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৮ মাসেই যেন হাঁপিয়ে উঠেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান বাঁ-হাতি এই ব্যাটার।

শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকে আলোচনায়, কে হতে পারে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। শান্তর জায়গায় দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। সেখানে তিন ফরম্যাটের জন্য কোনো একজনকে দায়িত্ব না দেওয়ার ব্যাপারে বেশির ভাগ বোর্ড পরিচালকের মত রয়েছে। সে ক্ষেত্রে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য মেহেদী হাসান মিরাজ এবং টি২০-এর জন্য তাওহিদ হৃদয়ের নাম আসতে পারে বলে শোনা যাচ্ছিল।

তবে আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক হতে প্রস্তুত বলে জানান তাইজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলেছি, তো পুরাটাই তৈরি।’

নিজে অধিনায়ক হতে প্রস্তুত থাকলেও তাইজুল জানেন না শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার খবর। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আপনারা শুনে থাকতে পারেন, আমি এখনো বিষয়টি শুনিনি। এটা আমার পার্টও না, এ বিষয়ে জানি না।’

টিম মিটিংয়ে অধিনায়ক কে হবে এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তাইজুল বলেন, ‘অধিনায়ক কে হবে এমন কোন টিম মিটিং হয় নাই। আমি জানিই না এ বিষয়ে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল

আপডেট সময় ০৫:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪