ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

ইতিহাস গড়ে রোনালদোকে ট্রল করলেন ইয়ামাল

আকাশ স্পোর্টস ডেস্ক :

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। বাকি দুইটি গোল আসে রাফিনিয়া ও ইয়ামালের পা থেকে। এদিন ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন ইয়ামাল। আর এ গোলেই ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

চলতি মৌসুমে লা লিগায় ইয়ামালের এটা পঞ্চম গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। কাল রাতে ম্যাচজুড়ে রিয়ালকে হুমকিতে রাখা ইয়ামালের এটিই আবার প্রথম এল ক্লাসিকো গোল। এই গোলে ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। গতকাল রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।

গতকাল ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদ্‌যাপনের কারণেও। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্‌যাপন (এই উদ্‌যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল। সাধারণত এই উদ্‌যাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যায় রোনালদোকে।

এরপর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই উদ্‌যাপন শেষ করেন ‘সিআর সেভেন’। বার্নাব্যুর দর্শকদের কাছে এই উদ্‌যাপনের সমার্থক হচ্ছেন রোনালদো। ফলে বার্সা উইঙ্গার ইয়ামালের এমন উদ্‌যাপন যেন বার্নাব্যুতে থাকা রিয়াল সমর্থকদের জন্য ছিল কাঁটা ঘায়ে নুনের ছিটা।

এই উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইয়ামাল ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’

Tag :
আপলোডকারীর তথ্য

২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা

ইতিহাস গড়ে রোনালদোকে ট্রল করলেন ইয়ামাল

আপডেট সময় ১২:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪