ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পানাথিনাইকোসের বিপক্ষে বড় জয় পেল চেলসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

উয়েফা কনফারেন্স লিগে পানাথিনাইকোসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে চেলসি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পানাথিনাইকোসের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ে ইংলিশ ক্লাব পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো।

দুইবার করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শিরোপা জেতা চেলসি এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে। কনফারেন্স লিগের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টের বিপক্ষে বড় জয়ের পর এবার গ্রিক ক্লাবটির বিপক্ষেও সহজ জয় পেয়েছে এনজো মারেস্কার দল।

ম্যাচটির প্রথম হাফে এক গোলে লিড পায় চেলসি। ২২তম মিনিটে ফেলিক্স চেলিকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফের প্রথম পনের মিনিটে আরও তিন গোল করে মারেস্কার দল।

৪৮ মিনিটে মুদরিখ, ৫৫ মিনিটে আবারও ফেলিক্স আর ৫৯ মিনিটে চেলসির চতুর্থ গোলটি আসে ফরাসি স্ট্রাইকার এনখুনকুর পা থেকে। এর ১০ মিনিট পর অবশ্য এক গোল শোধ দেয় স্বাগতিক ক্লাব পানাথিনাইকোস। তবে শেষে পর্যন্ত এই ৪-১ গোলে জয় নিয়েই মাঠে ছাড়ে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানাথিনাইকোসের বিপক্ষে বড় জয় পেল চেলসি

আপডেট সময় ০৩:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪