ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশে যাওয়ার সিদ্ধান্ত প্রধান বিচারপতিই নেবেন

অাকাশ জাতীয় ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ছুটিতে দেশের বাইরে যাবেন কি না, সেটা একান্তই তাঁর সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

প্রধান বিচারপতিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া ও কানাডায় গেছেন। আমার জানামতে, তাঁর এক মেয়ে অস্ট্রেলিয়া ও এক মেয়ে কানাডায় থাকেন। এখন উনি যাবেন কি না—এটা তো উনার বিষয়।’

মাহবুবে আলম বলেন, ‘আমার মনে হয়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা আদালতে যেভাবে বলে দিয়েছেন, প্রধান বিচারপতির বিষয়ে আর বিতর্ক করার সুযোগ নেই।’

‘কয়েকজন আইনজীবী আজ আপিল বিভাগে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, তিনি (প্রধান বিচারপতি) নিজ বাসভবনে আছেন। তখন আইনজীবীরা দাবি করেছেন, এ বিষয়ে একটি আদেশ যেন দেওয়া হয়। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মাননীয় বিচারপতি বলেছেন, উনারা (আইনজীবীরা) এ বিষয়ে আদালতে না এসে খাস কামরায়ও জানাতে পারতেন।’

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘অ্যাটর্নি অফিসের লোকজন মামলা-মোকদ্দমার বাইরে কিছুই বলেন না, বরং বার অ্যাসোসিয়েশনকে দলীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা অহেতুক কিছু সমস্যার প্রশ্ন উপস্থাপন করছে, যার মাধ্যমে জনগণ বিভ্রান্ত হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বিদেশে যাওয়ার সিদ্ধান্ত প্রধান বিচারপতিই নেবেন

আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭