ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না :

আকাশ জাতীয় ডেস্ক :

প্রজাতন্ত্রের কর্মে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব সংগঠনের যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন তাদেরও বাদ দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’

‘ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুস দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর’, যোগ করেন তিনি।

চাকরিতে নিয়োগের জন্য ঘুস দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

প্রসঙ্গত, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এর পরদিনই এমন সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না :

আপডেট সময় ০৮:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪