ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

লিভারপুলের হ্যাটট্রিক জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের জয়রথ চলছেই। নিজের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিলো আর্না স্লটের দল। টানা তিন ম্যাচ জিতে ইউরোপের সেরা লিগটিতে হ্যাটট্রিক জয়ের দেখা পেল ‘অল রেড’রা। লাইপজিগকে তারা হারিয়েছে ১-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন দারউইন নুনেজ।

বুধবার (২৩ অক্টোবর) ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লাইপজিগ। ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে বল পাঠান লোইস ওপেনদা। কিন্তু সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। হতাশায় পুড়তে হয় তাদেরকে।

লিভারপুল এগিয়ে যায় ২৭তম মিনিটে। পাল্টা আক্রমণে সতীর্থের ক্রস বক্সে পেয়ে কোনাকুনি হেড করেন মোহামেদ সালাহ। বল লক্ষ্যেই ছিল কিন্তু বাইরে দিয়েও বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হতে দিলেন না নুনেজ। ছুটে গিয়ে আলোতো টোকায় অনিশ্চয়তা দূর করে দেন উরুগুয়ের ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে লিভারপুল। ৭০তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্টারের জোরালো শট ক্রসবারে বাধা পায়। ৭২তম মিনিটে ভালো একটি সুযোগ মিস করে লাইপজিগ। তাতে আর পয়েন্ট পাওয়া হয়ে ওঠেনি তাদের। জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

লিভারপুলের হ্যাটট্রিক জয়

আপডেট সময় ০৬:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪