ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে নির্বাচনী রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী আত্মপ্রকাশ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে অভিষেক ঘটেছিল অনেক আগেই। বহু নির্বাচনি প্রচারেই তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। অবশেষে বুধবার কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনি রাজনীতিতে নেমে পড়লেন এই নেত্রী। সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মনোনয়ন জমা দেওয়ার আগে একটি ‘রোড শো’ করেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ওয়েনাড়ের সাবেক সংসদ সদস্য ভাই রাহুল গান্ধী। মঙ্গলবারই ওয়েনাড়ে পৌঁছেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন সোনিয়াও। মনোনয়ন জমা দেওয়ার আগে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা।

এবারের লোকসভা ভোটে ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে লড়েছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই ভাইয়ের নির্বাচনি প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল।

এরপর গত ১৭ জুন রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সংসদ সদস্য পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা ওই আসনে উপনির্বাচনে লড়বেন। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনাড়ে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানানো হয়।

এবার ওয়েনাড়ে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। নব্যা কোঝিকোড় পুরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন।

গত এপ্রিলে লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয়স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।

উল্লেখ্য, রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং ১৫ রাজ্যের মোট দু’টি লোকসভা ও ৪৮টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও হবে ওই দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে নির্বাচনী রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী আত্মপ্রকাশ

আপডেট সময় ০৬:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪