ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

এক বছর পর মাঠে ফিরে নেইমার বললেন, ‘আমি খুশি’

আকাশ স্পোর্টস ডেস্ক  :

আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইন ও আল হিলালের ম্যাচ শেষ হয়েছে ৯ গোলের রোমাঞ্চে। তবে এই ম্যাচ ঘিরে ভক্তদের বাড়তি উম্মাদনা ছিল নেইমারের মাঠে ফেরা নিয়ে।

ম্যাচের ৭৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। আল হিলাল মিডফিল্ডার নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। আল হিলাল তার ফেরার ম্যাচটা স্মরণীয় করেছে ৫-৪ গোলে জিতে।

দিনের হিসেবে ৩৬৯ দিন পর মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার তা সেভ করেন।

৯ গোলের উপভোগ্য ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সুফিয়ান রাহিমি। ম্যাচ শেষে মাঠেই নেইমার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে এসেছি, ফিরে এসেছি।’

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, যার ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত বছরের নভেম্বরে তিনি অস্ত্রোপচার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

এক বছর পর মাঠে ফিরে নেইমার বললেন, ‘আমি খুশি’

আপডেট সময় ১২:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪