ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া

বসতঘরে অলৌকিকভাবে ভেসে উঠেছে কবর

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরের কাউনিয়ায় বসতঘরের মেঝেতে অলৌকিকভাবে একটি ‘কবর’ ভেসে উঠেছে। অলৌকিক ভেসে উঠা কথিত কবরটি দেখতে আসা অনেকেই মনের কামনা-বাসনা পূরণে কবরে দান করছেন টাকা, কেউবা রোগ-বালাই থেকে আরোগ্য লাভে কথিত কবরের পাশে প্লাস্টিকের ড্রামে রাখা পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী (চর একতা বাজার) গ্রামে কৃষক মতিয়ার রহমানের বাড়িতে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সন্ধ্যা থেকে কবরটি দেখতে সেখানে বিভিন্ন গ্রামের উৎসুক শত শত নারী-পুরুষ আসছেন সেখানে।

সোমবার দুপুরে চর পল্লীমারী (চর একতা বাজার) গ্রামে গিয়ে দেখা গেছে, মতিয়ার রহমানের বাড়িতে বিভিন্ন গ্রাম থেকে শত-শত নারী-পুরুষ কবরটি দেখতে ভিড় করছেন। কবরের পাশে রাখা হয়েছে প্লাস্টিকের ড্রামে পানি।

নাজিরদহ গ্রামের রফিকুল ইসলাম বলেন, ঘরের কোণায় মাটির একটি অংশ উঁচু দেখা গেছে। ওই বাড়ির লোকজন বলছে ওইখানে নাকি একটি সাত মাসের শিশুর কবর রয়েছে। কতটুক সত্য আল্লাহ ভালো জানেন।

পল্লীমারী গ্রামের শফিকুল বলেন, কবরটি দেখতে আসা অনেকেই মনের বাসনা পূরণে সেখানে টাকা দান করছেন, বোতলে ভরে পানিও নিয়ে যাচ্ছেন বাড়িতে। ওই বাড়ির লোকজন বলছেন- পানি খেলে নাকি রোগ ভালো হবে।

বাড়ির মালিক মতিয়ার রহমান বলেন, তিনি রোববার দুপুরে বাড়িতে এসে স্ত্রীর কাছে জানতে পারেন ঘরের কোণায় অলৌকিকভাবে কবরের মতো মাটি উঁচু হয়েছে। সেখানে আগরবাতি ও গোলাপজল দেখতে পান তিনি।

মতিয়ারের স্ত্রী ছাবিনা বেগম বলেন, তিনি গত কয়েক দিন ধরে স্বপ্নে জানতে পারেন ঘরের মেঝেতে ৯ মাসের এক শিশুর কবর রয়েছে। কবরটিকে মাজার করার জন্য স্বপ্নে তাকে বলা হয়েছে। রোববার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ঘরের কোণায় খাটের নিচে মাটি উঁচু কবর দেখতে পান তিনি।

ছাবিনা বেগম বলেন, স্বপ্নে জানতে পেরেছি কবরটি মাজারে রূপান্তরিত করতে হবে এবং কেউ যদি টাকাপয়সা দান করে সেই টাকা মসজিদ মাদ্রাসায় ও মাজারের জন্য খরচ করতে হবে। এছাড়া কবরের পাশে রাখা পানি খেলে সব ধরনের রোগ-ব্যাধি ভালো হবে।

এ ব্যাপারে হারাগাছ আল বায়তুল মোয়াজ্জেম মসজিদের খতিব ইদরিস বিন শাহ জামাল বলেন, কবর ভেসে উঠতে পারে। তবে ওই মহিলাকে শয়তান স্বপ্ন দেখাতে পারে। আর কবরে কোনো কিছু দান করা বা কিছু চাওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

কাউনিয়া থানার ওসি এসএম শরিফ বলেন, স্থানীয় এক কৃষকের বসতঘরে কবর ভেসে উঠার খবর তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন

বসতঘরে অলৌকিকভাবে ভেসে উঠেছে কবর

আপডেট সময় ১০:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪