ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর জানাজায় গিয়ে মারা গেলেন জামায়াত নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমের (৬৪) জানাজায় অসুস্থ হয়ে মাদ্রাসাশিক্ষক মাজহারুল ইসলাম (৭০) মারা গেছেন। মাজহারুল উপজেলার লামচর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর আমির ছিলেন। একদিন না যেতেই স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাশিমপুর গ্রামের বাড়িতে মাজহারুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রোববার রাত ৭টার দিকে তার স্ত্রী মারা যান।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান ও লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাজহারুল ও তার স্ত্রী মরিয়মের মৃত্যুতে জামায়াতে ইসলামী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাজহারুল বেড়ি বাজার নুরানি মাদ্রাসার সহকারী শিক্ষক ও লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বলেন, রোববার সকাল ৯টার দিকে মাজহারুল তার স্ত্রীর জানাজায় অংশ নেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীর জানাজায় গিয়ে মারা গেলেন জামায়াত নেতা

আপডেট সময় ১০:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪