ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাল কার্ডের রোগ ধরেছে সাইফ স্পোর্টিংকে!

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের ফুটবলে সাড়া জাগানো এক নাম সাইফ স্পোর্টিং ক্লাব। পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ফুটবলে নাম লিখিয়েছে তারা। দলও গড়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতোই। কিন্তু তাদের যেন পেয়ে বসেছে লাল কার্ডের রোগ! চলতি মৌসুমে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ১১ ম্যাচের মধ্যে তিন ম্যাচে লাল কার্ড দেখেছে তাদের খেলোয়াড়। আজ শেখ রাসেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন রাইটব্যাক রিয়াদুল হাসান। এর মাশুল গুনতে হয়েছে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়ে।

শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রাইটব্যাক রিয়াদুলকে হারায় সাইফ। রাসেলের উইঙ্গার কাওসার আলীকে পেছন থেকে টেনে ধরলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াদুল। এর আগে প্রথমার্ধে দেখেছিলেন হলুদ কার্ড। কিন্তু দশ খেলোয়াড় নিয়েই শেষ পর্যন্ত ম্যাচ মাতিয়ে রেখেছিল সাইফ। ইংলিশ কোচ কিম গ্রান্টের প্রশংসা করতেই হয়। এক খেলোয়াড় কমে গেলেও জয়ের মানসিকতা নিয়েই আক্রমণাত্মক কৌশল ধরে রেখেছিলেন তিনি। ৬২ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়েও যায় সাইফ। হেমন্তর কর্নারে দূরের পোস্ট থেকে হেডে গোল করেন সাইফ অধিনায়ক জামাল। কিন্তু সাত মিনিট পরেই রাসেলকে সমতায় ফেরান মিডফিল্ডার ফজলে রাব্বি। মিসরীয় ডিফেন্ডার আহমেদ সাইদ হাসানের ফ্রি কিক থেকে দাউদা সিসে হেড করে গোলমুখে বল নামিয়ে দিলে টোকা দিয়ে গোল করেন ফজলে রাব্বি। লাল কার্ডের মাশুলই দিতে হয়েছে সাইফকে। অধিনায়ক জামাল ভূঁইয়াকে লাল কার্ড প্রসঙ্গে প্রশ্ন করতেই মনে করিয়ে দিলেন, ‘এই মৌসুমে আমাদের তিনটি লাল কার্ড হয়ে গেছে।’

রিয়াদুলের আগে দুটি ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। সাইফ মৌসুম শুরুই করেছিল লাল কার্ড নিয়ে। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের (ঢাকা) বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তপু বর্মণ। এরপর লিগে টিম বিজেএমসির বিপক্ষেও সরাসরি লাল কার্ড দেখেছেন তপু।

এই ড্রয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাল কার্ডের রোগ ধরেছে সাইফ স্পোর্টিংকে!

আপডেট সময় ০৪:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭