ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির (৫৮) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে বুধবার সকাল ৯টার দিকে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈতৃকসূত্রে পাওয়া বিরোধীয় ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসমাসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির আগের স্বামীর ঘরের সন্তান শামিম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪