ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজ বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখান চাইনপাড়া কবরস্থান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানী রায় নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

রেখা রানী রায় (৬৫) জৈনসার ইউনিয়নের পূর্ব ভাটিমভোগ গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থান এলাকায় পরিত্যক্ত আলুর গোলার পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে ও তার দুই ছেলে মিন্টু রায়, পবিত্র রায় ও মেয়ে ময়না রায় জানান, এলাকার মীর হোসেনের ছেলে শিহাব মঙ্গলবার বিকাল ৫টায় তাদের মাকে মীর হোসেন ডেকেছেন বলে ডেকে নিয়ে যান। এরপর তাদের মা রেখা রানী রায় রাত ৮টার সময়ও বাড়ি ফিরে না এলে তারা আশপাশ ও গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে শিহাবদের বাসায় গেলে তিনি জানান- তার মাকে দেখেননি। এ সময় শিহাবের বাবা মীর হোসেন বাড়িতে ছিলেন না।

তারা জানান, বুধবার সকালে লোকমুখে শুনতে পান বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে চাইনপাড়ার কবরস্থানের পাশে একটি পরিত্যক্ত আলুর গোলাঘরের পাশে রেখা রায়ের পায়ের স্যান্ডেল ও তার মৃতদেহ পড়ে রয়েছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিখোঁজ বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪