ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন কৃষক

আকাশ জাতীয় ডেস্ক :

রাজবাড়ীতে ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন মোতালেব সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষক।

সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোতালেবের বাড়ি একই গ্রামে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, মোতালেব সরদারের বাড়ির পেছনে রয়েছে ধানখেত, সেই ধানখেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে সেটা বিচ্ছিন্ন করে রাখতেন। রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। পরে সকালের দিকে তিনি ধানখেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও মোতালেব সরদার বাড়িতে ফিরে না আসায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে দেখে তার বাবা মৃত অবস্থায় পড়ে আছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন কৃষক

আপডেট সময় ১১:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪