ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘শেখ রাসেলের পরিবর্তে হবে শহীদ আসিফ স্টেডিয়াম’: ক্রীড়া উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যখনই বাঙালি কোনও জনগুরুত্বপূর্ণ ইস্যু অ্যারেঞ্জ করেছে, তখনই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদফতর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। অনেক মহল আছে যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। শান্তির এ ধারা বজায় রাখার জন্য সকলের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আর করতে দেওয়া হবে না। এজন্য আপনারা দেখেছেন এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন। সর্বোপরি আপনাদের সাতক্ষীরাবাসীর সাফল্য ক্রীড়া অঙ্গনে ও সকল ক্ষেত্রে রয়েছে, তার সফলতা কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেদিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন তার প্রভাব না আসে।

তিনি আরও বলেন, আপনারা জানেন সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে। এটার নাম দেওয়া ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোমধ্যে সেগুলো পরিবর্তনে আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের অবকাঠামোগত উন্নয়ন কোনও রাজনৈতিক ব্যক্তির নামে হবে না। আমাদের যারা জাতীয় বীর এবং যে সকল শহিদ রয়েছেন, তাদের নামে এগুলো নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।

এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়াবিদ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘শেখ রাসেলের পরিবর্তে হবে শহীদ আসিফ স্টেডিয়াম’: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০১:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪