ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা রাষ্ট্রদূত যে সহযোগিতা চাইলেন জামায়াতের কাছে

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল।

শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শুরুতেই জামায়াত প্রতিনিধিদলকে স্বাগত জানান। মতবিনিময়কালে তিনি বাংলাদেশের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনা রাষ্ট্রদূত আর্থ-সামাজিক উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালীকরণসহ সামগ্রিক বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

চীন একটি বৃহৎ জাতি হিসেবে বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রদূত।একইসঙ্গে তিনিও তার সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করা এবং সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা আরও গভীর করা, যাতে দুই দেশের উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করার বিষয়ে আলোচনা হয়েছে উভয়পক্ষের মধ্যে।

জামায়াত নেতারা দুই দেশের জনগণের মধ্যে নিবিড় এবং বিস্তৃত আলাপ-আলোচনা আদান-প্রদানের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনা রাষ্ট্রদূত যে সহযোগিতা চাইলেন জামায়াতের কাছে

আপডেট সময় ১১:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪