ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

পাঁচ ঘণ্টা বসিয়ে রেখেও ধর্ষণ মামলা গ্রহণ করেননি ওসি

আকাশ জাতীয় ডেস্ক :

প্রতিকারের আশায় এক ধর্ষিত শিশুকে (১১) নিয়ে তার বৃদ্ধ বাবা ও মা ৫ ঘণ্টা থানায় বসে থেকে মামলা রজু করতে পারেননি। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বাউফল থানায়।

ধর্ষিত শিশুর মা অভিযোগ করেন, বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুরা মৃধার বাজার এলাকার আনোয়ার (৪০) নামের এক ব্যক্তি তার চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করে। ৩-৪ দিন আগে আনোয়ার তার মেয়েকে দোকানে নিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

চিকিৎসক ও স্বজনদের প্রশ্নের জবাবে একপর্যায়ে তার মেয়ে জানায় আনোয়ার নামের এক ব্যক্তি তাকে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে। তাই ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ধর্ষিত মেয়েকে নিয়ে তার বাবা, মা ও এক ভগিনীপতি থানায় গিয়ে ঘটনাটি ওসি কামাল হোসেনকে অবহিত করেন।

এরপর থেকে শুরু হয় নাটকীয়তা। এ ঘটনায় যাতে কোনো মামলা না হয় সেজন্য শুরু হয় তদবির। ওসি মামলা নেব বলে ভিকটিমদের ৫ ঘণ্টা থানায় বসিয়ে রাখেন।

ধর্ষিত শিশুটির ভগিনীপতি অভিযোগ করেন, তিনি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেন। ওসি তাকে বলেন, সেকেন্ড অফিসার বাইরে আছেন, থানায় এসে তিনি ব্যবস্থা নেবেন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে না পারলে বাইরের কোনো কম্পিউটারের দোকান থেকে এজাহার লিখে আনতে বলেন। ওসির এ দায়িত্বহীন কথাবার্তায় সন্তুষ্ট হতে পারেনি ভুক্তভোগী পরিবারটি। পরে নিরুপায় হয়ে সেকেন্ড অফিসারের জন্য তারা থানায় ৫ ঘণ্টা অপেক্ষা করেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ভিকটিমসহ স্বজনরা থানায় এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

পাঁচ ঘণ্টা বসিয়ে রেখেও ধর্ষণ মামলা গ্রহণ করেননি ওসি

আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪