ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে পূজামণ্ডপে হামলার চেষ্টাকালে এক যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্গা পূজামণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন আরও চার যুবক।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা।

আটক ওই যুবকের নাম মোহাম্মদ নুরুজ্জামান (২৬)। তিনি পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, রাত আনুমানিক সাড়ে ১১টার সময় মন্দিরের পিছন থেকে ৫-৬ জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামানকে আটক করা হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে ওই যুবককে পুলিশে দেওয়া হয়। দুর্বৃত্তদের পূজামণ্ডপে ঢিলে ছুঁড়ে আতঙ্ক তৈরি করে প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা ছিল।

ওসি রেজাউল বলেন, আটক যুবক পূজামণ্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কুড়িগ্রামে পূজামণ্ডপে হামলার চেষ্টাকালে এক যুবক আটক

আপডেট সময় ১০:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪