ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মকে ব্যবহার করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা ধর্মকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে রাজনৈতিক কারণে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শাসন নয়, পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ চলছে। ক্ষমতার পালাবদলে এক দল আরেক দলের ওপর হামলা চালায়। বিদেশে বসে দেশের বিভিন্ন ঘটনাকে গুজব বানিয়ে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে বিচারহীনতার ধারা তৈরি হতে দেয়া হবে না। কেউ যেন বেশি দিন ক্ষমতায় থাকতে না পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়ার্দারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্মকে ব্যবহার করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা

আপডেট সময় ০৮:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪