ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:পররাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

দেশে সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। সবার অধিকার এদেশে সমান, এ অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাবিনিময় শেষে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা যাবে না। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সরকার সেটা বিচারের আওতায় আনবে। আমি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি, অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে।

তিনি বলেন, আমরা কোনো অপরাধকে কখনোই সমর্থন এবং বিচারের আওতার বাইরে থাকতে দিবো না। একটা সময় যখন সত্যিকার অর্থে দেশে সরকার ছিল না, তখন কিছু দুর্বৃত্তের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। সেসব অপরাধের শাস্তি হবে, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সারা দেশে ভলান্টিয়াররা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলে কাজ করছেন, যেন কোথাও কোনো দুর্বৃত্ত সমস্যা সৃষ্টির সুযোগ না পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪