ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের ভিডিও ধারণ করে টিকটক, হাত ভেঙে দিল বাবার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীর টিকটক ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় বখাটে যুবক। প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারপিট করে হাত ভাঙার অভিযোগ করা হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নে।

অভিযুক্তরা হলো- বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. অনিক (২২), জুয়েল (২০), ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৪৫), মোস্তফা কামালের স্ত্রী মোছা. হেলেনা (৪০), জুয়েলের স্ত্রী মোছা. চম্পা (১৯) ও আশ্রাব আলীর ছেলে আশিক (২৫)।

ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্ত অনিক তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। গত ১৬ সেপ্টেম্বর তার মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচছিল। অভিযুক্ত অনিক ওই নাচের ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি টিকটক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ওই ছাত্রীর বাবা আরও বলেন, ২৩ সেপ্টেম্বর ওই ভিডিও দেখতে পান তিনি। অভিযুক্ত অনিককে বাড়ির পাশে পেয়ে ভিডিওর বিষয়ে জানতে চান। এ সময় অনিকসহ অভিযুক্তরা তাকে মারপিট করে ডান হাতের দুইটি আঙুল ভেঙে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় অনিকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়ের ভিডিও ধারণ করে টিকটক, হাত ভেঙে দিল বাবার

আপডেট সময় ১১:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২